দি সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির নির্বাচন দ্রুততম সময়ে অনুষ্ঠিত হও্য়ার জন্য এক পক্ষ মানববন্ধন কর্মসূচী এবং অন্য একটি পক্ষ দোয়া মাহফিল করেছেন।
বুধবার সিলেট ব্যবসায়ী ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। একইদিনে যোহর এর নামাজের পর হযরত শাহজালাল মাজার মসজিদে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট নগরীর জেলরোড পয়েন্টে দি সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির ভবনের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত প্যানেলের কো অর্ডিনেটর এবং সিলেট চেম্বার এর সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, কো অর্ডিনেটর সাবেক পরিচালক আলীমুল এহছান চৌধুরী, নিয়াজ মোহাম্মদ, শিল্পপতি নুরুল আলম, সিলেট ব্যবসায়ী ফোরাম’র প্রেসিডেন্ট পদপ্রার্থী জনাব এহতেশামুল হক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী নাফিস জুবায়ের চৌধুরী, অর্ডিনারী শ্রেণির পরিচালক পদপ্রার্থী আব্দুর রহমান রিপন, মোতাহার হুসেন, আব্দুল হাদি পাবেল,আবুল কালাম,জাহিদ আহমদ, মাজাহারুল হক, ইমরান হোসেন, নাহিদুর রহমান, কামরুল হামিদ, শামসুর রহমান কামাল, আবু সুফিয়ানএসোসিয়েট শ্রেণির পরিচালক পদপ্রার্থী রেহান উদ্দিন রায়হান, ইব্রাহিম খলিল, আমিনুর রহমান, মোক্তাদির আহমদ তাপাদার, দিবাকর দাস ঝোটন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সিলেট ব্যবসায়ী ফোরাম সিলেটের ব্যবসায়ীদের নিয়ে আন্দোলন সংগ্রাম করে নিয়ে এসেছে। একটি পক্ষ নির্বাচন হউক, এটা প্রথম থেকেই চায় নি। এখন আবার একটি স্বার্থান্বেষী মহল নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে, নির্বাচন বন্ধের জন্য কাল্পনিক অভিযোগ দায়েরের মাধ্যমে নির্বাচন স্থগিতাদেশ করেছে। কিন্ত আমরা উভয় পক্ষ নির্বাচন চাই। তাই অনতিবিলম্বে সরকারকে দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানের দাবী জানান
এদিকে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সভাপতি পদপ্রার্থী ফালাহ উদ্দিন আলী আহমদ, প্রধান সমন্বয়ক ফাহিম আহমদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী হুমায়ূন আহমেদ, সহ সভাপতি পদপ্রার্থী মাসুম ইফতিখার রসুল সিহাব, বিশিষ্ট ব্যবসায়ী মনজুর আহমদ, হুসেন আহমদ, তাহমিদ হোসেন জাবেদ, সাবুল আহমেদ, হাসান কেমিক্যালের কাওসার, ট্রাভেলস ব্যবসায়ী সেলিম, রেওয়াজনুল কিবরিয়া রেজা প্রমুখ। এছাড়াও দোয়া মাহফিলে দি সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সকল এসোসিয়েট ও অর্ডিনারি শ্রেণীর পরিচালক পদপ্রার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, ব্যবসায়ী সমাজ দীর্ঘদিন ধরে চেম্বারের নির্বাচন সম্পন্ন হওয়ার অপেক্ষায় আছে। তারা আশা প্রকাশ করেন, এই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হলে ব্যবসায়ী মহলে স্থিতিশীলতা ফিরে আসবে এবং সিলেটের বাণিজ্যিক অগ্রযাত্রা আরও গতিশীল হবে।
বক্তারা আরো বলেন, সিলেট অঞ্চলের শিল্প ও বাণিজ্য উন্নয়নে চেম্বারের কার্যকর ভূমিকা অপরিসীম। তাই নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে চেম্বারের স্থবিরতা দূর করে বাণিজ্যিক অগ্রযাত্রাকে গতিশীল করতে হবে। তারা ব্যবসায়ী মহলে ঐক্য, সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং দোয়া করেন— যেন অচিরেই নির্বাচন সম্পন্ন হয়ে একটি শক্তিশালী ও কার্যকর চেম্বার গঠিত হয়, যা সিলেট তথা সমগ্র দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।