জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি। প্রার্থী ঘোষণার সময় ভুলে যায়নি দীর্ঘদিন ধরে চলে আসা জোট সঙ্গীদের। তাদের জন্য ৬৩টি আসন খালি রাখা হয়েছে। তন্মধ্যে সুনামগঞ্জ জেলার ৫টি আসনের মধ্যে ৩টি ঘোষণা করা হয়েছে। ফাঁকা আছে আরো ২টি। এই ২টি আসনে কারা পেতে পারেন নমিনেশন। না-কি জোটসঙ্গীদের জন্য বরাদ্ধ রেখেছে সেটি নিশ্চিত করে কেউ বলতে পারছেননা।
ধারনা করা হচ্ছে সমমনা জোটসঙ্গী ও হেফাজতে ইসলামের অন্তর্ভুক্ত কয়েকটি ইসলামি দলের সাথে সমঝোতা করার চেষ্টা করছে বিএনপি। বিশেষ করে ধর্মভিত্তিক সর্ববৃহত প্রাচীন দল জমিয়তে উলামায়ে ইসলামসহ কয়েকটি ইসলামি দলকে কাছে টানতে তাঁদের জন্য বেশ কয়েকটি আসন ফাঁকা রেখেছে।
সুনামগঞ্জে যে দু’টি আসন খালী রাখা হয়েছে সেখানে প্রার্থী কে হতে পারেন এ নিয়ে চলছে আলোচনা-পর্যালোচনা। একটি বিশ্বস্থ সূত্রমতে জমিয়তে উলামায়ে ইসলামকে একটি আসন ছাড় দিতে পারে। কারণ বিগত ৪টি নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনটি বরাবর জমিয়তকে দিয়ে এসেছে। জমিয়তের প্রার্থী হিসেবে শাহীনূর পাশা চৌধুরী উপ-নির্বাচনে এমপিও নির্বাচিত হন। সে হিসেবে এবারো আসনটি জমিয়তকে ছেড়ে দেওয়ার জন্য জোর দাবী জানানো হয়েছিল। কিন্তু আসনটি বিএনপির যুক্তরাজ্য শাখার সেক্রেটারী কয়সর এম আহমদকে দিয়ে বিনিময়ে অন্য একটি আসন জমিয়তকে ছাড় দিতে পারে। সে হিসাবে সুনামগঞ্জ-২ অথবা-৪ যেকোন একটি আসন ছেড়ে দিতে পারে।
সে হিসাবে সুনামগঞ্জ-২ আসনে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শুয়াইব আহমদ অথবা সুনামগঞ্জ-৪ আসনে দলের কেন্দ্রীয় সদস্য মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী জোটের মনোনয়ন পেতে পারেন।
উল্লেখ্য, আরো ৩মাস পূর্বে সুনামগঞ্জের ৫টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এবং সারাদেশে দলের ঘোষিত প্রার্থী ১৫০জন নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সুনামগঞ্জ-৪ আসনে জমিয়তের সাংগঠনিক অবস্থা শক্তিশালী বলে জানা গেছে। গত মাসে কেন্দ্রীয় মহাসচিবকে এনে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন করে দলের অবস্থান জানান দিয়েছেন প্রার্থী মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী।
এবার জাতীয় নির্বাচনে বিএনপির প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলামির নেতৃত্বে একটি শক্তিশালী জোট হচ্চে। সে হিসাবে ধর্মভিত্তিক এই দলের সাথে সমঝোতা করতে বিএনপি চেষ্টা করছে।
বৃহত্তর সিলেটে রয়েছে প্রচুর জনশক্তি। যেকোন আসনে নির্বাচন করার মতো স্বক্ষমতা তাঁদের রয়েছে। এছাড়া দেশের শীর্ষ উলামা মাশায়েখদের সাপোর্ট রয়েছে ঐতিহ্যবাহী এই দলের সাথে। কিছুদিন পূর্বে জমিয়তের ডাকা উলামা মাশায়েখ সম্মেলনে উপস্থিত হন হেফাজত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, মহাসচিব সাজিদুর রহমানসহ শীর্ষ নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ জেলা ছাড়া আরো কয়েকটি আসন জমিয়তকে ছাড় দিতে পারে বিএনপি। তন্মধ্যে সিলেট-৫ আসন দলের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বি:বাড়িয়া-২ আসনে সহসভাপতি মাওলানা জুনাইদ আল হাবীব, নিলফামারী-১ আসনে মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়নগঞ্জ-৪ আসনে যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমীকে সমর্থন জানাতে সম্মত হয়েছে বিএনপি।
এর বাইরে আরো কয়েকটি আসনে সমঝোতা করার চেষ্টা চলছে বলে জমিয়তের কেন্দ্রীয় একটি সূত্র জানিয়েছে।
কাঙ্খিত সমঝোতা হলে সিলেট-৪ আসনে দলের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ আলী, কিশোরগঞ্জ-১ আসনে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদুল্লাহ জামি, সুনামগঞ্জ-২ আসনে ড. মাওলানা শুয়াইব আহমদ, চট্রগ্রাম-৪ আসনে মাওলানা নাসির উদ্দীন মনির, নরাইল-১ আসনে মুফতি তালহা ইসলাম, সুনামগঞ্জ-৪ আসনে মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী বিএনপির সমর্থন পেতে পারেন। শেষ পর্যন্ত কি হয় সেটি সময় বলে দিবে।