সিলেট নগরীর কালিঘেটের পেঁয়াজপট্রি থেকে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজের চালান জব্দ করেছে পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত পৌণে ১০টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ কালিঘাট আমজাদ আলী রোডের পেঁয়াজপট্টিতে অভিযান চালায়।
এসময় কয়েকজন লোক পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে বিভিন্ন দোকানে তল্লাশী করে মোট ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয় যার বাজার মূল্য ২৫ লাখ ৬৫ হাজার টাকা।
এ ব্যাপারে পলাতক ও অজ্ঞাতনামাসহ মোট ১০/১১ জনকে আসামী করে কোতোয়ালী মাডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন এডিসি সাইফুল ইসলাম।