এনআরবি ব্যাংক গোয়ালাবাজার শাখায় “প্রবাসীদের প্রয়োজনে প্রবাসীদের পাশে”স্লোগান নিয়ে ডায়েচপরা উইক অনুষ্ঠিত হয়েছে। সোমবার গোয়ালাবাজার শাখার ব্রাঞ্চ ম্যানেজার জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের জোনাল হেড ও এনআরবি ব্যাংক সিলেট মেইন শাখার ম্যানেজার প্রশান্ত কুমার সিনহা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট ক্লাস্টার ম্যানেজার ও লালদিঘীরপাড় শাখার ম্যানেজার মো ফেরদৌস করিম তালুকদার।
ব্যাংকের সেবামূলক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে জোনাল হেড প্রশান্ত কুমার সিনহা বলেন, এনআরবি ব্যাংক সবসময় ই গ্রাহক সন্তুষ্টির লক্ষে কাজ করে। বিশেষ করে প্রবাসীদের যাতে কোন ধরনের হয়রানি- ঝামেলা ছাড়ায় ব্যাংকিং সেবা পেতে পারেন সেদিকে কাজ করে যাচ্ছে এনআরবি ব্যাংক।
এই ধরনের সেবা পেয়ে ব্যাংকের সকল পর্যায়ের গ্রাহকও খুশি। আপনাদের এই এলাকার কৃতি সন্তান আমাদের ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান স্যার । তিনিও গ্রাহকের সেবার ব্যাপারে তিনি খুবই আন্তরিক। স্যারের নির্দেশে আমরা প্রবাসীদের নিয়ে একটি ক্যাম্পেইন চালু করেছি” প্রবাসীদের প্রয়োজনে প্রবাসীদের পাশে। তিনি এনআরবি ব্যাংকের সকল শাখায় এই সেবা উপভোগ করার জন্য প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণ জানান।
এসময় ব্যাংকের বিভিন্ন দেশি-বিদেশী গ্রাহকরা এ সভায় উপস্থিত ছিলেন।