আজ সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আরিফুল হক চৌধুরী মনোনয়ন কিনেছেন !

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৫, ০৪:১৯ অপরাহ্ণ
আরিফুল হক চৌধুরী মনোনয়ন কিনেছেন !

আরিফুল হক চৌধুরী। ফাইল ফটো

বিএনপি’র চেয়ারপরসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী মনোনয়ন কিনেছেন।

যখন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে সিলেট-৪ আসনে তাঁর মনোনয়ন পাওয়ার সংবাদ ভাইরাল হয়, ঠিক এই মুহুর্তে মনোনয়ন ফরম কেনার খবর মিলে। তবে এটি সংসদ নির্বাচনে অংশগ্রহণের মনোনয়ন নয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেই মনোনয়ন ফরম কিনেছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্যটি নিশ্চিত করেছে।

২৯ নভেম্বর, শনিবার রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে আরিফুল হক চৌধুরী মনোনয়ন ক্রয় করেছেন।
বৃহস্পতিবার মনোনয়ন বিক্রির শেষ দিন সদস্য পদে সর্বশেষ তথ্য অনুযায়ী ভাইস চেয়ারম্যান পদে ৩টি সেক্রেটারী পদে ৩টি ও সদস্য পদে ১৬টি মনোনয়ন বিক্রি হয়।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০