আজ সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ দিনের রিমান্ডে রফিকুল ইসলাম মাদানী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৮, ২০২১, ১২:০৫ অপরাহ্ণ
১০ দিনের রিমান্ডে রফিকুল ইসলাম মাদানী

‘শিশুবক্তা’ মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুুলিশ।

আজ বৃহস্পতিবার (০৮ এপ্রিল) দুপুরে গাজীপুর কোর্টে তাকে তোলা হয়। এরপর রিমান্ডের আবেদন করা হলে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা না হলেও জমিয়তে ইলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও হেফাতজ নেতা মুফতি নাসির উদ্দিন খান তাঁর ফেসবুকে বিষয়টি পোস্ট করেছেন।

এর আগে বুধবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গাজীপুর গাছা থানায় ডিজিটাল আইনে মামলা হয়।

নিম্নে তার পোস্ট হুবহু তুলে ধরা হলো-

”মাওলানা রফিকুল ইসলাম নেত্রকোনা কে, গাজীপুর কোর্টে তোলা হয়েছে। কোর্টে তোলার বহু আগে থেকে, শতাধিক পুলিশ, সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকজন ঘিরে ফেলেছে আদালত।
সিভিল গাড়িতে করে আদালতে উঠিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে, কাশিমপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।
কোন রকমের আইনি সহায়তা দেওয়ার জন্য, এডভোকেট দের কে ওকালতনামা,বা কোন রকমের সুযোগ পাওয়া দেয়া হয়নি।
আল্লাহ রহম করো।”

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০