আজ সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটসহ সারাদেশে শনিবার থেকে কাউন্টারে মিলবে ট্রেনের টিকিট

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২০, ০২:৩৪ অপরাহ্ণ
সিলেটসহ সারাদেশে শনিবার থেকে কাউন্টারে মিলবে ট্রেনের টিকিট

ফাইল ফটো।

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটসহ সারাদেশে আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে ট্রেনের কাউন্টারে মিলবে টিকিট।

মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে প্রায় সাড়ে ৫ মাস যাবত বন্ধ থাকার পর অবশেষে শনিবার থেকে শুরু হচ্ছে টিকিট বিক্রি।

গত সোমবার বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (টিসি) নাসির হাসান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় শারীরিক দূরত্ব বজায় রাখতে বর্তমানে ৫০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছে।

১২ সেপ্টেম্বর থেকে এই ৫০ শতাংশ টিকিটের অর্ধেক ২৫ শতাংশ আসন কাউন্টারের মাধ্যমে বিক্রি করা হবে। কাউন্টার খুলবে প্রতিদিন সকাল ৮টায়।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০