আজ সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলিন্ডার বিষ্ফোরণে ২ যাত্রী নিহত, আহত ১৭

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১১, ২০২১, ১১:৩০ অপরাহ্ণ
সিলিন্ডার বিষ্ফোরণে ২ যাত্রী নিহত, আহত ১৭

কুমিল্লায় সিলিন্ডার বিষ্ফোরণে ২ যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।

আজ বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টায় কুমিল্লা দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরিপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে চাঁদপুর জেলার মতলবগামী যাত্রীবাহী বাসটি ঢাকা-চট্টগ্রাম গৌরিপুরে ইউটার্ন করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই বাসটিতে আগুন লেগে যায়। তাদের দাবি, এসময় আগুনে দগ্ধ হয়ে তিন যাত্রী নিহত হয়।

স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ১৭ যাত্রীকে আহত ও দগ্ধ অবস্থায় উদ্ধার করে। তাদের ৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য পাঠায়।

তবে কুমিল্লা হাইওয়ের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন দুই যাত্রী দগ্ধ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০