সালালাহ জমিয়তের মাসিক বৈঠক ও নবীন প্রবীন দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে শুক্রবার (০৩জানুয়ারি) রাত ৯টায়।
মাওলানা কয়েছ এর বাসায় শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ইমাদুদ্দিন সালিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল বিন শামসুল র পরিচালনায় ও প্রচার সম্পাদক হাফিজ নূরুল আম্বিয়া বিন নূর এর কালামে পাকের তিলাওয়াতে মাধ্যমে সূচিত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি ও সালালাহ মহানগরীর সভাপতি মাওলানা শিব্বির বিন ইয়াকুব,কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ নাসির চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সালালাহ শাখার উপদেষ্টা মাওলানা হাফিজুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সালালাহ শাখার উপদেষ্টা মাওলানা মোহাম্মদুল্লাহ আল হাসান, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও সালালাহ শাখার সহ সভাপতি মাওলানা এখলাছুর রহমান সালালাহ শাখার সহ সভাপতি হাফিজ লোকমান আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সালালাহ শাখার সহ সভাপতি হাফিজ নোমান আহমদ, সালালাহ শাখার যুগ্ম সাধারণ হাফিজ আশিক আহমদ, সালালাহ শাখার সহ সাধারণ সম্পাদক হাফিজ মখলিছুর রহমান, সালালাহ শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ বুরহান বিন নুরুদ্দিন, সালালাহ শাখার সমাজ কল্যাণ সম্পাদক ও সালালাহ মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত খান প্রমুখ।