জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ ব্রাডফোর্ড শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে।
কাউন্সিলে সভাপতি পদে মুফতি সাইফুল ইসলাম ও সেক্রেটারী মাওলানা এখলাছুর রাহমান বালাগন্জী পুননির্বাচিত হয়েছেন।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) ব্রাডফোর্ড শহরে অবস্থিত জামেয়া খাতামুননাবিয়্যীন-এর কনফারেন্স হলে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ ব্রাডফোর্ড শাখার কাউন্সিলটি অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মুফতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা এখলাছুর রহমান বালাগঞ্জীর পরিচালনায় কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদিস মুফতি আব্দুল হান্নান।
কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় মহাসচিব মুফতি মাওসুফ আহমদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুল আজিজ ছিদ্দিকী, সহ-সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া, সহ-সভাপতি মাওলানা মিফতাহ উদ্দিন, চাঁদ দেখা বিষয়ক সম্পাদক মাওলামা আব্দুস সালাম বিশ্বনাথী।
অর্থ সম্পাদ মাওলানা জসিম উদ্দিন, সহ-অর্থ সম্পাদক মাওলানা উবায়দুল হক, প্রচার সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী, সহ-সহ-প্রচার সম্পাদক মৌলভী মঈনুল ইসলাম, সহ-সমাজসেবা সম্পাদক মৌলভী জালাল উদ্দিন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল সাত্তার সহ-যুব বিষয়ক সম্পাদক মাওলানা ইমদাদুর রহমান চৌধুরী।
এছাড়াও স্থানীয় ব্রাডফোর্ড শাখার সর্বস্তরের নেতাকর্মী এবং পাশ্ববর্তী লিডস শাখার অনেক নেতাকর্মী উপস্তিত ছিলেন।