আজ সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

করোনায় দেশে আরও ১৫ জনের মৃত্যু, বাড়ছে শনাক্তের সংখ্যাও

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৬, ২০২০, ০৩:৫৬ অপরাহ্ণ
করোনায় দেশে আরও ১৫ জনের মৃত্যু, বাড়ছে শনাক্তের সংখ্যাও

সিলেটের বার্তা ডেস্ক:: শীতের আগমনের সাথে সাথে বাড়তে শুরু করেছে মহামারী করােনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৫ জন কোভিড রোগী।

একই দিনে ১৪৬৯ জনের দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে।

আজ শুক্রবার (০৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৪৬৯ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ১৭ হাজার ৪৭৫ জন। আরও ১৫ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৩৬ জন হয়েছে।

গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৪৩৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৩৫ হাজার ২৭ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০