আজ শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

এবার তৃতীয় লিঙ্গের জনগোষ্টিকে ঈদ উপহার দিল মোগলাবাজার থানা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২১, ২০২০, ০৬:১৮ অপরাহ্ণ
এবার তৃতীয় লিঙ্গের জনগোষ্টিকে ঈদ উপহার দিল মোগলাবাজার থানা

এবার তৃতীয় লিঙ্গের জনগোষ্টিকে ঈদ উপহার দিল মোগলাবাজার থানা

সিলেটের বার্তা ডেস্ক:: সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত জনগোষ্টির নাম তৃতীয় লিঙ্গ বা ‘হিজড়া’। যাদেরকে সমাজের অনেক ক্ষেত্রে অবহেলায় চোখে দেখা হয়। মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে তাদের খবরই বা কে রাখে?

এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে মোগলবাজার থানা পুলিশ।

আজ বুধবার দুপুরে থানা কম্পাউন্ডে ১২টি তৃতীয় লিঙ্গ পরিবার ও ১৪ টি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী প্রদান করেন

হিজড়া বাউল সংগঠনের সভাপতি রানা ভূঁইয়ার নেতৃত্বে থানায় তাদের হঠাৎই আগমন ঘটে।

তাৎক্ষিণ তাদের এসব উপহার প্রদান করেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে ও মোগলাবাজার  থানার অফিসার ইনচার্জ আখতার হােসেন।

মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন স্থানীয় সমাজ হিতৈষী ব্যক্তিদের সহযোগিতায় তাদের হাতে ঈদুল ফিতরের উপহার খাদ্য সামগ্রী তুলে দেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১