আজ সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইলিশ ধরার অপরাধে ১৩১ জেলের জেল-জরিমানা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৯, ২০২১, ০১:৩৪ অপরাহ্ণ
ইলিশ ধরার অপরাধে ১৩১ জেলের জেল-জরিমানা

নিষেধ অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে জেল-জরিমানা প্রদান করা হয়েছে ১৩১ জন জেলের।

আজ মঙ্গলবার (০৯ মার্চ) ভোলায় অভিযান চালিয়ে দেড় মেট্রিক টন ইলিশ ও ২ লাখ ৪০ হাজার মিটার জাল জব্ধ করা হয়।

জরিমানাপ্রাপ্তদের ৮৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৪২ জনকে জরিমানা করা হয়।

সূত্র জানায়, ১ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত জেলার ৭ উপজেলায় মৎস্য বিভাগের ৪৮টি অভিযান পরিচালিত হয়েছে। যার মধ্যে ২২টি ভ্রাম্যমাণ আদালতে ১৩১ জনের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

ভোলা সদরে ১০ অভিযানে ৪৩ জেলে আটক হয়েছে। যার মধ্যে ৩০ জনের জেল ও ১৩ জনের জরিমানা। বোরহানউদ্দিনে ১৪ অভিযানে ৯ জনের কারাদণ্ড ও ১৫ জনের জরিমানা, লালমোহনে ৭ অভিযানে ২ জনের কারাদণ্ড ও ৫ জনের জরিমানা ও চরফ্যাশনে ৬৭ অভিযানে ৪৮ জনের কারাদণ্ড ও ১৯ জনের জরিমানা করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম জানিয়েছেন, জেলারা যাতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে মাছ ধরতে না পারে সেজন্য মৎস্যবিভাগের নিয়মিত অভিযান চলছে। যারা নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে নদীতে নামছে তাদের আটক করছে অভিযান টিম।

জেলেরা যেন ইলিশ ধরা থেকে বিরত থাকে সেজন্য মৎস্য ঘাটগুলোতেও প্রচার-প্রচারণা মাইকিং, লিফলেট বিতরণ করা হচ্ছে।

ভোলার ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার এবং ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার জলসীমায় ইলিশের অভায়শ্রম। তাই মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে মৎস্যবিভাগ।

এদিকে দুই মাসের জন্য ইলিশ ধরা বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে জেলার দুই লাখের অধিক জেলে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০