আজ ,

ইনছন বাংলাদেশ কমিউনিটির ইন কোরিয়া IBCKএর পিঠা উৎসব অনুষ্ঠিত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৩, ১২:৪৬ পূর্বাহ্ণ
ইনছন বাংলাদেশ কমিউনিটির ইন কোরিয়া IBCKএর পিঠা উৎসব অনুষ্ঠিত

ষড়ঋতুর বাংলাদেশ। নানা বর্ণ-বৈচিত্র্যে শীতকাল তার অনন্য ঋতু। বলা হয়ে থাকে, বারো মাসে তের পার্বণ।

পৌষ-পার্বণে পিঠা-পুলি না হলে যেন বাঙালির জমেনা।

বাংলার ইতিহাস-ঐতিয্য- সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে সুদৃঢ় ও মজবুত রাখার প্রত্যয়ে ইনছন বাংলাদেশ কমিউনিটির ইন কোরিয়ার অনুষ্ঠিত হয় পিঠা উৎসব।

 

২৪ ডিসেম্বর.,উৎসবমুখর পরিবেশে কোরিয়ার সকল প্রবাসী স্বতঃস্ফূর্ অংশগ্রহণের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

 

এতে বর্তমান কমিউনিটির শামীম আল মামুন, সানোয়ার ইসলাম, এ, আর এমরান ভুইয়া, আহসান হাবিব, সহ কমিউনিটির একান্ন সদস্য নিরলস প্রচেষ্টায়
মোট নয়টি স্টলে নানা প্রকার পিঠা-পুলি ও
বাঙালি খাবারের জমকালো প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।

এই জমকালো উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি শামীম আল মামুন সবাইকে মনে-প্রাণে বাঙালি হবার আহবান জানিয়ে তিনি বলেন, বাঙালির চিরায়ত ঐতিহ্যের স্মারক এই পিঠা-পুলি। পিঠা-পুলি ছাড়া বাঙালির শীতকাল যেন পরিপূর্ণ হয় না। সেকথা মনে রেখেই আমরা শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করেছি।

 

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন কোরিয়ার কোরিয়ার টেলিভিশনের জনপ্রিয় শিল্পী কে ফেইষ্টবলের বিজয়ী শিল্পী ফয়সাল ইকবাল, তার গানে গানে মাতিয়ে রেখেছিল সকল কোরিয়ার প্রবাসিকে, তাছাড়াও গান পরিবেশন করেন সাদিয়া ইসলাম, সুমি বড়ুয়া, সেকুল খান সহ আরও অনেক শিল্পী,এ ছাড়া ইনছন কমিউনিটির চব্বিশ সদস্য কে E-7 ভিসা অর্জন করায় সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয় ।

 

এক জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় আই বি সি কে এর অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করে ,আগামী বছরে আরো বড় পরিষরে অনুষ্ঠান করার অঙ্গীকার করেন কমিউনিটির সভাপতির বক্তব্যে ।