filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;
সিলেট নগরীর বিভিন্ন মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জিলহজ) পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে ভোর সাড়ে ৫টায় কালিঘাটস্থ শাহচট রহ. জামে মসজিদে।
এটিই নগরীতে প্রথম ঈদ জামাত। যা ফজরের নামাজের পর ইশরাকের সালাত আদায়ের পরপরই অনুষ্ঠিত হয়েছে।
এরপর পৌনে ৬টায় নগরীর কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সকাল ৭টায় নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদ, শাহ আবু তুরাব জামে মসজিদ, জিতু মিয়া জামে মসজিদসহ অসংখ্য মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে সকাল ৮টায় সিলেটের প্রধান ঈদ জামাত ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
এছাড়াও ৮টা ও ৮টায় কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের ২য় ও ৩য় জামাত অনুষ্ঠিত হবে বলে মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছেন।
ঈদের জামাতের পূর্বে ঈদুল আযহার গুরুত্ব ও ফযিলত সম্পর্কে বয়ান করেন ইমাম ও খতিবরা।
বয়ানে হযরত ইব্রাহিম আলাহিস সালাম স্বীয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর হুকুমে তাঁর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানী করতে পুরোদমে প্রস্তুত। নবী ইব্রাহিম এর ত্যাগ ও দুনিয়ার সবচেয়ে প্রিয় সম্পদ নিজ সন্তানকে আল্লাহর জন্য কুরবানীর নজরানা মহান রাব্বুল আলামিন কবুল করে নেন। এরপর থেকে সুন্নতে ইব্রাহিমি পরবর্তী সকল মুসলিম উম্মাহর উপর ওয়াজিব করেন (যারা নেসাব পরিমাণ সম্পদের মালিক)।
তাই কুরবানী আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হতে হবে।