আজ রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সেপ্টেম্বরে লঘুচাপ ও নিম্নচাপ হতে পারে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ণ
সেপ্টেম্বরে লঘুচাপ ও নিম্নচাপ হতে পারে

সেপ্টেম্বরে মাসে সাগরে ২-৩টি লঘুচাপ ও ১টি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত এক মাসের জলবায়ু পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়, বঙ্গোপসাগরে ২-৩টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এরমধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়া এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। এ সময় দেশের কোথাও কোথাও ৩-৫ দিন বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে জানিয়ে বলা হয়, দেশে বিচ্ছিন্নভাবে ১-২টি মৃদু (৩৬-৩৮°সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেপ্টেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীসমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে ভারি বৃষ্টিপাতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১