আজ রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নৈরাজ্যের শঙ্কা, ১১দিন সারাদেশে সতর্কতা জারী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ২৯, ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ণ
নৈরাজ্যের শঙ্কা, ১১দিন সারাদেশে সতর্কতা জারী

রাজনৈতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনলাইন-অফলাইনে তৎপর নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আগামী ১১ দিন দেশে সহিংস নৈরাজ্যের আশঙ্কায় সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ।

পুলিশের বিশেষ শাখা— ‘এসবি’ আশঙ্কা করছে, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে আওয়ামী লীগ নৈরাজ্য তৈরি করতে পারে। দলটির কিছু নেতা ও কর্মী এ সময় সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ অবস্থায় ২৮ জুলাই দেশের সব জেলা পুলিশ সুপারসহ গুরুত্বপূর্ণ ইউনিটে একটি সতর্কবার্তা পাঠিয়েছে এসবি। যেখানে এই সময়কালকে ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকারবিরোধী দল ও ফ্যাসিবাদবিরোধী সংগঠনগুলো কর্মসূচি পালন করছে, যাকে ঘিরেই সহিংসতা উসকে দেওয়া হতে পারে। দেশের সব পুলিশ ইউনিটকে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে নজরদারি, সাইবার গোয়েন্দা তৎপরতা বাড়ানো এবং স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়ের জন্য চালু করা হয়েছে বিশেষ অভিযান। এই সময়ে বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট, বিমানবন্দর ও শহরের বিভিন্ন এলাকায় মোবাইল টহল বাড়ানো হয়েছে। ব্যক্তি মালিকানাধীন মোটরসাইকেল, মাইক্রোবাসসহ সব সন্দেহভাজন যানবাহনে তল্লাশি এবং ওয়ারেন্টভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমে বলেন, ‘আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে এনে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে।

তাদের কঠোর হাতে দমন করা হবে। যারা দেশে-বিদেশে বসে পরিস্থিতি অশান্ত করার পরিকল্পনায় লিপ্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১