আজ ,

জমিয়তের দাওয়াত সর্বত্র ছড়িয়ে দেয়া সময়ের দাবি

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৬, ২০২৪, ০২:৩৬ অপরাহ্ণ
জমিয়তের দাওয়াত সর্বত্র ছড়িয়ে দেয়া সময়ের দাবি

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দায়িত্বশীল বৈঠক গত ১৯ মে রবিবার মারকাজুল উলুম লন্ডনে অনুষ্ঠিত হয়।

দায়িত্বশীল বৈঠকে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা শুয়াইব আহমদ।

অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারী মাওলানা সৈয়দ নাঈম আহমদ।

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দায়িত্বশীল বৈঠকে আলোচনায় অংশগ্রহণ করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুল মুনতাকিম, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সভাপতি মাওলানা আব্দুল মজিদ,জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা সৈয়দ তামীম আহমদ, আল্লামা তাফাজ্জুল হক হবীগন্জী (রাহঃ)র জামাতা বিশিষ্ট আলেম মাওলানা মুজাহীদ উদ্দিন চৌধুরী,জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সভাপতি এবং জামেয়া মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসার সহকারী পরিচালক হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সভাপতি মাওলানা আব্দাল হুসাইন জগদলী, ইউকে জমিয়তের সহ সেক্রেটারি ও জমিয়তে উলামায়ে ইসলাম নিউহাম শাখার সভাপতি হাফিজ জিয়া উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের ট্রেজারার ও হেকনী শাখার সেক্রেটারী হাফিজ রশিদ আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সাংগঠনিক সম্পাদক ও টাওয়ার হ্যামলেটস জমিয়তের সেক্রেটারী মাওলানা নাজমুল হাসান, ইউকে জমিয়তের প্রচার সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে ওয়েস্ট লন্ডন শাখার সেক্রেটারি মাওলানা শামসুল ইসলাম, ইউকে জমিয়তের মিডিয়া সেক্রেটারি ও হেকনী শাখার সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, ইউকে জমিয়তের নির্বাহী সদস্য মাওলানা সৈয়দ ছানাওয়ার, আশীক আলী, মাওলানা আলী আহমদ,সোহান মিয়া, মাওলানা হেলাল ও মাওলানা মাহবুব প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ জমিয়তে উলামায়ে ইসলাম কে শতাব্দীর প্রাচীনতম ইসলামী সংগঠন আখ্যায়িত করে একে অনুসরণীয় পূর্বসূরীদের রেখে যাওয়া আমানত হিসেবে সবাইকে গ্রহণ করার আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন বাস্তবসম্মত পরিকল্পনা ও যোগোপযোগী কর্ম প্রয়াসের মাধ্যমে জমিয়তে উলামার দাওয়াত সর্বত্র ছড়িয়ে দেয়া সময়ের গুরুত্বপূর্ণ দাবি।

জমিয়তে উলামায়ে ইসলামের প্রজ্ঞাবান কর্মীদের গভীর অনুভূতির সাথে উপলব্ধি করতে হবে যে গণস্তরে অত্যন্ত সুস্থির, প্রবল ও বহুমাত্রিক শক্তি সঞ্চয় করা জমিয়তের জন্য সাফল্যের সোপান। বৃহত্তর ও সুগঠিত ঐক্যের জন্য জমিয়ত কে নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে।

 

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে, প্রশাসনের বলয়ে এবং কূটনীতির ময়দানে পরিস্থিতিকে আনুকূল্যে নিয়ে আসার ক্ষেত্রে গতিশীল ভূমিকা পালনের জন্য দীর্ঘমেয়াদি কর্মসূচি হাতে নেয়া জমিয়তে উলামায়ে ইসলামের বড় দায়িত্ব।

 

সময়ের এসব অনিবার্য দাবি পূরণের জন্য জমিয়তের কার্যক্রম সর্বত্র গতিশীল করার কোন বিকল্প নেই।

ইউকে জমিয়ত নেতৃবৃন্দ বলেন,বর্তমানে জমিয়তে উলামায়ে ইসলাম ধর্মীয়, রাজনৈতিক, দাওয়াতী, সামাজিক, বুদ্ধিবৃত্তিক এবং সত্য ন্যায়ের বহুমুখী সংগ্রামে, বিশ্বব্যাপী অনন্য সাধারণ খেদমতের প্রেক্ষাপটে তার শত বছর পূরণের গৌরবোজ্জল অধ্যায় রচণা করেছে।

 

এজন্য আমরা অত্যন্ত বিনয়ের সাথে এ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণে জমিয়তের সাথে একাকার হয়ে কাজ করে যাওয়ার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে আশাবাদ ব্যক্ত করছি।