আজ সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রমজান উপলক্ষে মাদানিয়া কোরআন শিক্ষাবোর্ড’র ৩ দিনের সফর

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৮, ২০২১, ০৯:২১ অপরাহ্ণ
রমজান উপলক্ষে মাদানিয়া কোরআন শিক্ষাবোর্ড’র ৩ দিনের সফর

সিলেট বিভাগ, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা সফরে গিয়েছেন দেশের প্রাচীণতম মাদানিয়া কোরআন শিক্ষা বোর্ড।

আজ সোমবার (৮ মার্চ) বিকেলে নির্বাহী সভাপতি শায়খুল কুররা মাওলানা ফয়যুল হাসান খাদিমানীর নেতৃত্বে একটি টিম মাইক্রোবাসযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেছে।

এই সফরে অন্যান্যের মধ্যে আছেন-সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী আব্দুল হামীদ জকিগঞ্জী, নির্মাণ বিষয়ক সম্পাদক মাওলানা ফারুক আহমদ, সহকারী পরিদর্শন সম্পাদক মাওলানা খলীলুর রহমান, মাদানিয়া বোর্ডের ঢাকাস্থ দাওরাহ কেন্দ্র জামিয়া সুবহানিয়ার মুনতাজিম মাওলানা আবু দ্বারদা সাফওয়ান প্রমুখ।

দেশব্যাপি এ সফর সূচির মধ্যে রয়েছে- প্রথম দিন মঙ্গলবার জামিয়া সুবহানিয়া ধোর ঢাকা মাদরাসায় রাত্রী।
সকাল ১০ টায় ঢাকাস্থ কেন্দ্র সমূহের প্রধান ও ফারিগীনদের নিয়ে বৈঠক। দুপুর ১২ টায় মাদানিয়া বোর্ডের ঢাকা বিষয়ক কমিটির বৈঠক।

বাদ যোহর গাজীপুরস্থ টঙ্গী দারুল উলুমে উস্তাদ ও ছাত্রদের সাথে মতবিনিময় সভায় যোগদান।
বাদ মাগরিব কেরানীগঞ্জস্থ বোর্ড প্রতিনিধি ও শুভাকাঙ্খীদের নিয়ে বৈঠক।
বাদ এশা ময়মনসিংহ শহরস্থ মাওলানা শায়খ মাহবুব উল্লাহ পরিচালিত খানকায়ে হুসাইনিয়ার উদ্দেশ্যে রওয়ান। সেখানে রাত্রী যাপন করবেন।

২য় দিন বুধবার ভোরে খানকায়ে হুসাইনিয়া মাদরাসায় শিক্ষক ও ছাত্রদের সাথে বৈঠক।

সকাল ১০ টায় সেখান থেকে রওয়ানা হয়ে ফুলপুরস্থ জামিয়া বালিয়ার উদ্দেশ্যে রওয়ানা দিবেন এবং ১১ টায় ফুলপুর থানা উলামায়ে কেরামদের সাথে বৈঠক। বাদ যোহর জামিয়া বালিয়ার উস্তাদ ও ছাত্রদের উদ্দেশ্যে বয়ান।
এরপর নেত্রকোনাস্থ জামিয়া মাদানিয়া নওহাল মোহনগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। সেখানে বাদ মাগরিব নেত্রকোনা জেলাস্থ মাদানিয়ার শাখা সমূহের প্রতিনিধি ও ফারিগীনদের নিয়ে প্রশিক্ষণ।
বাদ এশা মাদানিয়া কুরআন শিক্ষাবোর্ড নেত্রকোনা জেলার শাখার সম্মেলন।

৩য় দিন বৃহস্পতিবার বাদ ফজর মৌলভীবাজারস্থ জামিয়া ইসলামিয়া মাড়কোনার উদ্দেশ্যে রওয়ানা দিবেন।
অতঃপর দুপুর ১২ টায় মাদানিয়া কোরআন শিক্ষাবোর্ডের মৌলভীবাজার জেলা শাখা সমূহের উদ্যোগে প্রতিনিধি সম্মেলনে যোগ দিবেন। বাদ যোহর সিলেটের উদ্দেশে রওয়ান দিয়ে সফরের সমাপ্তি হবে।

এসব তথ্য নিশ্চিত করেছেন মাদানিয়া কুরআন শিক্ষাবোর্ডের প্রচার সম্পাদক হাফিজ মনসুর বিন সালেহ।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০