আজ সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের জানাজায় মুসল্লিদের ঢল

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ৯, ২০২০, ০৯:১০ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের জানাজায় মুসল্লিদের ঢল

সিলেটের বার্তা ডেস্ক:: দেশ বিখ্যাত আলেম, প্রবীণ ইসলামি চিন্তাবিদ, —————ব্রাহ্মণবাড়িয়ার ভাদঘুর জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদরাসার অধ্যক্ষ শায়খুল হাদিস আল্লামা মনিরুজ্জামান সিরাজীর জানাযার নামাজে মুসল্লিদের ঢল নেমেছে।

হাজার হাজার শিষ্য, ভক্ত-অনুরাগীসহ সর্বস্তরের মুসল্লিরা অশ্রুসিক্ত নয়নে বড় হুজুরকে শেষ বিদায় জানান।

স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে আজ রবিবার (৯ আগস্ট) বিকেলে মাদরাসা মাঠেই বড় হুজুরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নিতে জেলা সদরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকেই লোকজন আসে। তবে বিভিন্ন স্থানের পুলিশের বাধার মুখে পড়েন বলে অভিযোগ করা হয়। জানাজায় অংশ নিতে লোকজন কুমিল্লা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে পড়লে ঘণ্টা দুইয়েকের বেশি সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে।

মনিরুজ্জামান সিরাজী (৯১) রবিবার দুপুরে পৌর এলাকার ভাদুঘরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। বড় হুজুর হিসেবে পরিচিত মনিরুজ্জামান সিরাজী হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমির ছিলেন।

এর আগে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার জানাজার বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। যে কারণে শেষ পর্যন্ত নিয়াজ মুহম্মদ স্টেডিয়াম, জেলা ঈদগাহ মাঠ বাদ দিয়ে ভাদুঘরের মাদরাসায় সীমিত পরিসরে জানাজা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।

তবে বাদ আছর জানাজার সময় নির্ধারণ করা হলেও বিকেল ৪টা থেকেই বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতে শুরু করে। আগতদের পুলিশের পক্ষ থেকে তাঁদের স্বাস্থ্যবিধি মেনে এত মানুষ জড়ো না হওয়ার জন্য অনুরোধ করা হয়।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০