আজ রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

লকডাউন উপেক্ষা করে পুলিশের উপর হামলা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২০, ০৫:৩৭ পূর্বাহ্ণ
লকডাউন উপেক্ষা করে পুলিশের উপর হামলা

সিলেটের বার্তা ডেস্ক:: লকডাউন উপেক্ষা করে পুলিশের উপর হামলা চালিয়েছে গ্রামবাসী।  এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন ৭ জন।

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার ধাওয়া ইউনিয়নের ফুলতলা বাজার মোড়ে চারজন গ্রাম পুলিশ তাদের দায়িত্ব পালন কালে এ হামলার শিকার হন।

এসময় সংঘর্ষে আরও তিনজন আহত হয়। আহতদের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে পূর্ব ধাওয়া গ্রামের নিরু মিয়া তালুকদারের দুই ছেলে রাজু তালুকদার ও মিরু তালুকদারকে আটক করেছে।

আহতরা হলেন ধাওয়া ইউনিয়নের গ্রাম পুলিশ আবুল হোসেন মৃধা (৩০), জামাল আকন (৪০), নূরুল ইসলাম হাওলাদার (৫০) ও এনামুল হাওলাদা (৩৫)।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান বলেন, হামলায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১