আজ সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ জানুয়ারি গোলাপগঞ্জ ও জকিগঞ্জ পৌরসভায় নির্বাচন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২০, ০৭:৪০ অপরাহ্ণ
৩০ জানুয়ারি গোলাপগঞ্জ ও জকিগঞ্জ পৌরসভায় নির্বাচন

আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই তৃতীয় ধাপে পুরো দেশে মোট ৬৪টি পৌরসভার ভোটগ্রহণের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই আগামী বছরের ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার আগামী ১০ জানুয়ারি।

সোমবার (১৪ ডিসেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব মো. আলমগীর।তিনি বলেন, এসব পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। সবগুলো পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট হবে।

এছাড়াও মৌলভীবাজার জেলার মৌলভীবাজার পৌরসভায়ও আগামী ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০