আজ সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২ মাথা ওয়ালা ছাগল!

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২০, ০১:৪৩ অপরাহ্ণ
২ মাথা ওয়ালা ছাগল!

ছবি: সংগৃহীত

দেশের বার্তা:: মানুষ হোক কিংবা প্রাণী মাথা একটাই। এবার দুই মাথা ওয়ালা ছাগলের জন্ম হয়েছে দেশের নওগাঁ-তে।

বিরল এই ঘটনায় স্থানীয়রা ভীড় জমাচ্ছেন ছাগলের মালিকের বাড়িতে।

জেলার পোরশা উপজেলায় গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের গোপীনাতপুর দীঘিপাড়া গ্রামে আবদুল মান্নানের বাড়িতে ছাগলের বাচ্চাটির জন্ম হয়।

মঙ্গলবার সকাল থেকে উৎসুক জনতা ঘটনাস্থলে ওই ছাগলের বাচ্চাটি এক নজর দেখতে ভিড় করেন।

ছাগলের মালিক আবদুল মান্নানের স্ত্রী নুর জামিলা বলেন, মাস কয়েক আগে হাট থেকে দেশি জাতের একটি ছাগল বাড়িতে লালন-পালনের জন্য কিনে আনা হয়।

সোমবার সন্ধ্যার পর থেকে ছাগলটি অস্থিরতা বোধ করছিল। পরে সন্ধ্যার ৭টার দিকে ছাগলটি পর পর দুটি শাবকের জন্ম দেয়। ছাগলের প্রথম বাচ্চাটি স্বাভাবিক হলেও দ্বিতীয় বাচ্চাটি অস্বাভাবিক ছিল। দ্বিতীয় বাচ্চাটির দুটি মাথা, চারটি পা, চারটি চোখ, দুটি মুখ এবং তিনটি কান রয়েছে।

ছাগল ও তার দুটি বাচ্চা এখন পর্যন্ত সুস্থ রয়েছে। তবে দুই মাথাযুক্ত বাচ্চাটি একা খেতে বা চলাফেরা করতে পারছে না।

তিনি বলেন, দুই মাথাযুক্ত ছাগলের বাচ্চাটি একা খেতে পারছে না। বাচ্চাটিকে দুধ তুলে খাওয়াতে হচ্ছে। আল্লাহ ছাড়া কেউ তো বলতে পারবে না এমন বাচ্চার জন্ম কেন হয়েছে।

নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন বলেন, জীনগত ত্রুটির কারণে এমনটি হয়ে থাকে। অর্থাৎ যখন অ্যাবনরমাল শুক্রানু-ডিম্বাণুকে নিশিক্ত করে। এ কারণে কতটুকু লেজ, মাথা ও শরীর প্রশস্ত হওয়ার কথা থাকলেও তা না হয়ে অস্বাভাবিক হয়ে থাকে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০