আজ রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু শনিবার থেকে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ৭, ২০২০, ০৩:৩৪ অপরাহ্ণ
২৫ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু শনিবার থেকে

ফাইল ছবি

সিলেটের বার্তা ডেস্ক:: আগামী ৯ মে, শনিবার থেকে ২৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করবে টিসিবি। এমন তথ্য নিশ্চিত করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ ৭ মে, বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আগামী চারমাসের প্রয়োজনীয় সব পণ্য দেশে মজুদ রয়েছে।

শনিবার থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক সেল ও ডিলারদের মাধ্যমে প্রতি কেজি পেঁয়াজ ২৫ টাকা দরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রী বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাসগুলোকে চিঠি দেওয়া হবে যাতে তৈরি পোশাকের অর্ডারগুলো বাতিল না হয় তার জন্য কাজ করতে।’

এছাড়া ভারতের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানির জন্য আরো ৪টি ট্রেনরুট খোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। এগুলো হলো হিলি, বিরল, বেনাপোল এবং দর্শনা।

বাণিজ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, খুব শিগগিরই এসব রুটে পণ্য আনা নেওয়া শুরু হবে।

এসময় অন্যান্যের মধ্যে বাণিজ্য সচিব, টিসিবির চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১