আজ সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সোমবার হেফাজতের দোয়া, ২ এপ্রিল বিক্ষোভ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৮, ২০২১, ০৬:৫৬ অপরাহ্ণ
সোমবার হেফাজতের দোয়া, ২ এপ্রিল বিক্ষোভ

আগামীকাল সোমবার (২৯ মার্চ) দেশব্যাপী দোয়া মাহফিল এবং ২ এপ্রিল বিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ রবিবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচীর শেষে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে নতুন এই কর্মসূচীর আহবান করে সংগঠনটি।

রাজধানীর পল্টনে খেলাফত মজলিস কার্যালয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের হরতাল পরবর্তী সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম।

তিনি বলেন, নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা ও গ্রেফতারদের মুক্তি এ দাবিগুলো যদি সরকার পূরণ না করে তাহলে তারা দু’দিন পর পরবর্তী কর্মসূচি দেবেন।

এর আগে বিকেলে মাওলানা জুনায়েদ আল হাবীব বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশ থেকে আরও ২৪ ঘণ্টা হরতাল বাড়ানোর ঘোষণা দেন। কিন্তু পরবর্তীসময়ে তারা এ ঘোষণা থেকে সরে বিক্ষোভ কর্মসূচি দেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০