আজ শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের বার্তার শোক
সাংবাদিক দিপনের পিতৃবিয়োগ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ০১:২২ পূর্বাহ্ণ
<span style='color:#077D05;font-size:16px;'>সিলেটের বার্তার শোক</span> <br/> সাংবাদিক দিপনের পিতৃবিয়োগ

ঢাকা প্রকাশ’র সিলেট বিভাগীয় প্রতিনিধি দেবব্রত রায় দিপনের পিতা ক্ষিতীন্দ্র মোহন রায় খোকা বাবু আর নেই। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০ টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন। এর আগে শুক্রবার রাত দেড়টায় তিনি নগরীর বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়। হাসপাতালের আইসিইউতে লাইফসাপোর্টে থাকাবস্থায় শনিবার রাত ১০ টায় তিনি মৃত্যুবরণ করেন। ক্ষিতিন্দ্র মোহন রায় খোকা বাবু সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার আমবাড়ীবাজারের আদি ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স শ্রী দুর্গা ভান্ডারের স্বত্বাধিকারী। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়ে, নাতি-নাতিনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রাতে প্রয়াতের লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। রাতেই সেখানে তাকে সমাহিত করা হবে।

 

এ দিকে সাংবাদিক দেবব্রত রায় দিপনের পিতার পরলোক গমনে শোকাহত সিলেটের বার্তা পরিবার।

 

এক শোকবার্তায় সিলেটের বার্তা টুয়েন্টি ফোর ডটকম’র সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুর রহমান জামিল, নির্বাহী সম্পাদক আতিকুর রহমান নগরী, সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা মুশফিক জায়গীরদার, মো. জসিম উদ্দিন ও নান্নু মিয়া প্রয়াতের আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১