আজ সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রী শ্রী কালিপূজা আজ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২০, ১১:৫৬ পূর্বাহ্ণ
শ্রী শ্রী কালিপূজা আজ

ধর্মবার্তা:: মহামারী করোনা ভাইরাস মাথায় নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী কালি বা শ্যামা পূজা।

কালী পূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুন্ডি, ভদ্রকালী, দেবী মহামায়াসহ অনেক নামে পরিচিত।

হিন্দু পূরাণ মতে, কালী দেবী দুর্গারই একটি শক্তি। দুর্গাপূজার মতো কালীপূজাতেও গৃহে বা মন্ডপে মৃন্মময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয। মধ্যরাতে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়। তবে গৃহস্থ বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ্যমতে এ পূজা অনুষ্ঠিত হয়।

লোকবিশ্বাস অনুযায়ী, কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। এই কারণে বিভিন্ন অঞ্চলে শ্মশানে মহাধুমধামসহ শ্মশানকালী পূজা অনুষ্ঠিত হয়।

সনাতন ধর্মাবলম্বীরা আজ মঙ্গলময়ী, শক্তিরূপিণী শ্যামা মায়ের পূজার্চনা করবেন। একই সঙ্গে দীপাবলি উৎসবও আজ। ঘরে ঘরে প্রদীপ জ্বেলে আয়োজন করা হবে দীপাবলি উৎসবের।

দীপাবলী- আলোর উৎসব। অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক শুভ দেওয়ালি বা দীপাবলী। অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় এ উৎসব উদযাপন করা হয়।

রামকৃষ্ণ মঠের সহ-অধ্যক্ষ হরিপ্রেমানন্দ মহারাজ বলেন, আজ রাত ৯টা ৩০ মিনিটে এখানে পূজা শুরু হবে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০