আজ সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষকদের ১ জানুয়ারি থেকে বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২০, ০২:৩৬ অপরাহ্ণ
শিক্ষকদের ১ জানুয়ারি থেকে বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ

শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সরকার। মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন থেকে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে আগামী ১ জানুয়ারি থেকে বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

সিলেটসহ সারাদেশের সকল বিদ্যালয়ের শিক্ষকদের জন্য এ নির্দেশনা জারি করা হয়েছে।

তবে অসুস্থতা ও সন্তানসম্ভবা শিক্ষকদের উপস্থিত থাকতে হবে না। বিষয়টি সোমবার (২৮ ডিসেম্বর) অধিদপ্তরের চিঠিতে বিভাগীয় উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়।

এতে আরও বলা হয়, অন্যান্য বছরের মতো ২০২১ সালের ১ জানুয়ারি প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শতভাগ শিক্ষার্থীর মাঝে নতুন বই তুলে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে সংশ্নিষ্টদের ওই দিন বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০