আজ ,

লন্ডন মহানগর জমিয়তের মাসিক তারবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ণ
লন্ডন মহানগর জমিয়তের মাসিক তারবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ, লন্ডন মহানগর শাখার মাসিক তারবিয়াহ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার রাত সাড়ে ৭টায় হ্যাকনি সেন্ট্রাল মসজিদের হল রুমে মাসিক তারবিয়াহ মাহফিলটি অনুষ্ঠিত হয়।

লন্ডন মহানগরীর সভাপতি মাওলানা জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি বুরহান উদ্দিনের পরিচালনায় পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন হাফিজ মাওলানা আরশাদ আহমদ জাফরী।

সহ প্রচার সম্পাদক লন্ডন মহানগর জমিয়ত। তারবিয়াতি মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে হযরত ঈসা আঃ এর জীবনী নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন -মুফতি আজীম উদ্দিন, সহ-সভাপতি ইউরোপ জমিয়ত। গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন মাওলানা আব্দুল বাসিত, সহ-সাধারণ সম্পাদক ইউরোপ জমিয়ত।

মাহফিলে আরো বক্তব্য রাখেন লন্ডন মহানগরীর প্রধান উপদেষ্টা মাওলানা সৈয়দ আশরাফ আলী, ইউকে জমিয়তের সেক্রেটারী মাওলানা মামনুন মহি উদ্দিন।

ইউরোপ জমিয়তের সহ-সভাপতি মাওলানা সৈয়দ মোশাররফ আলী, মহানগর জমিয়তের উপদেষ্টা হাফিজ মাওলানা আব্দুল আউয়াল, লন্ডন মহানগর জমিয়তের সহ-সভাপতি মাওলানা মোশাহিদ আলী, সহ সাংগঠনিক সম্পাদক, হাফিজ মাওলানা রাশাদ আহমদ।

নবী হিসেবে হযরত ইসা (আ) ছিলেন একজন সম্মানিত নবী। তাঁকে সম্মান করা প্রত্যেক মুসলমানের উপর অবশ্য কর্তব্য বলে বক্তাগণ উল্লেখ করেন । তাঁরা আরও বলেন ইসা (আ) কে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন এবং তিনি আবার পৃথিবীতে আসবেন । এটা মুসলমানদের সর্ববাদী আক্বীদা।

তারবিয়াহ মাহফিলে উপস্থিত ছিলেন লন্ডন মহানগরীর যুববিষয়ক সম্পাদক হাফিজ ওয়ালিদ রহমান,সহ প্রচার সম্পাদক মাওলানা হেলাল আহমদ, হাজী আব্বাছ মিয়া, জনাব ইদ্রিস আলী, মুহাম্মদ জয়নুল আবেদীন, মুহাম্মদ আমিনুল মোমেন, আলহাজ্ব আব্দুল্লাহ প্রমুখ।

এছাড়া অনেক ভাইদের এপোলজি ছিল, পরিশেষে সভাপতি মাওলানা জসিম উদ্দিনের সংক্ষিপ্ত বয়ান ও মাওলানা সৈয়দ মোশাররফ আলী সাহেবের মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।

মাহফিল শেষে উপস্থিত সকলকে রাতের খাবার আপ্যায়ন করানো হয়।