আজ সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লকডাউনের সময় সিলেটে খোলা থাকবে হোটেল-রেস্তোঁরা তবে…

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৪, ২০২১, ০৪:৫০ অপরাহ্ণ
লকডাউনের সময় সিলেটে খোলা থাকবে হোটেল-রেস্তোঁরা তবে…

আগামীকাল সোমবার (০৫ এপ্রিল) এক সপ্তাহের জন্য লকডাউনে যাচ্ছে দেশ। এই লকডাউনের সময়ে সিলেটসহ সারাদেশে হোটেল-রেস্তোঁরা খোলা থাকবে।

তবে হোটেল-রেস্তোঁরায় বসে খাবার গ্রহণ করা যাবে না।

আগামী ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন চলাকালে খাবার হোটেল বা রেস্তোরাঁ খোলা রাখার অনুমতি থাকলেও সেখানে বসে খাবার গ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

লকডাউন তথা করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ রবিবার (৪ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ (টেকওয়ে/অনলাইন) করা যাবে। কোনো অবস্থাতেই হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ করা যাবে না।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০