আজ শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মেজরটিলার প্রবীণ মুরব্বি হাজী লাল মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ণ
মেজরটিলার প্রবীণ মুরব্বি হাজী লাল মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন

সিলেট নগরীর মেজরটিলা মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লি, বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব, মাওলানা কবির আহমদ ও মাওলানা সাজ্জাদ আনসারীর পিতা হাজী লাল মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৮ এপ্রিল) ভোরে মোহাম্মদপুরস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৫ ছেলে ৬ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাযার নামাজ বুধবার বাদ যোহর মোহাম্মদপুর মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে মাওলানা কবির আহমদ।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০