আজ ,

পর্তুগাল জমিয়তের কাউন্সিল সম্পন্ন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৪, ০৩:০৫ অপরাহ্ণ
পর্তুগাল জমিয়তের কাউন্সিল সম্পন্ন

সোমবার জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ পর্তুগাল কেন্দ্রীয় কমিটির কাউন্সিল লিসবনের ফুড গার্ডেন রেস্টুরেন্টে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ পর্তুগাল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ মাওলানা নুরুল মুত্তাকিন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা কায়েস আহমদ আব্দুল্লাহ ও জমিয়ত নেতা মাওলানা শরীফ আহমদের যৌথ পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাহদী এবং স্বাগত বক্তব্য রাখেন পর্তুগাল জমিয়তের সহ-সভাপতি হাফিজ মাওলানা জাকির হোসাইন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরোপ জমিয়তের মহাসচিব মুফতি মাওসুফ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সাধারণ সম্পাদক মাওলানা মামনুন মহিউদ্দিন, ইউরোপ জমিয়ত লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন,পর্তুগাল জমিয়তের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা জুনায়েদ আহমদ কাসেমী, ইউরোপ জমিয়তের সহসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ, ইউরোপ জমিয়তের সহসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুদ্দাসিসর আনোয়ার,ইউরোপ জমিয়তের সহসাধারণ সম্পাদক আলহাজ্ব জামীল বদরুল প্রমূখ।

প্রধান নির্বাচন কমিশনার মুফতি মাওসুফ আহমদ সভায় উপস্থিত পর্তুগাল জমিয়তের কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ পর্তুগাল কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসাবে হাফিজ মাওলানা নুরুল মুত্তাকিনকে সভাপতি এবং মাওলানা কায়েস আহমদ আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মালিক, মাওলানা নুরুল হক খান শফিক, মাওলানা শওকত হোসাইন,এ্যডভোকেট নুরুল আবেদিন, মাওলানা মুখবিরুল ইসলাম, হাফিজ জাবের আহমেদ,হাফিজ জিল্লুর রহমান,মাওলানা আখতার,জুনায়েদ আহমদ, মাওলানা মতিউর রহমান, মাওলানা সাঈদ আহমেদ, হাফিজ সুলতান আহমদ, হাফিজ মঈনুল ইসলাম, মাওলানা আলী হায়দার, জুনেল আহমদ চৌধুরী, মোহাম্মদ আব্দুল্লাহ, মোঃ আবু সাঈদ সাঈদী,নাসির উদ্দিন,মোহাম্মদ কাওসার আহমদ প্রমূখ।