আজ ,

পর্তুগাল জমিয়তের কাউন্সিল ২৮ অক্টোবর

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ণ
পর্তুগাল জমিয়তের কাউন্সিল ২৮ অক্টোবর

জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ পর্তুগাল জমিয়তের কাউন্সিল ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

ফুড গার্ডেন রেস্টুরেন্টে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কাউন্সিলটি শুরু হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউরোপ জমিয়তের মহাসচিব মুফতি মাওসুফ আহমদ।

বিশেষ অতিথিরা হলেন-ইউকে জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মামনুন মহিউদ্দিন, লন্ডন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা জসিম উদ্দিন, ইউরোপ জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা শেখ নুরে আলম হামিদী, মাওলানা মুদ্দাসসির আনোয়ার, আলহাজ্ব জামিল বদরুল, স্পেইন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আলীম উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পর্তুগাল জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নুরুল মুত্তাকীন।