আজ সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পরীক্ষা নেয়ার অনুমতি পেল কওমি মাদরাসা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৪, ২০২০, ০৯:০৭ অপরাহ্ণ
পরীক্ষা নেয়ার অনুমতি পেল কওমি মাদরাসা

শিক্ষাঙ্গন বার্তা:: মহামারী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে থমকে যাওয়া কওমি মাদরাসাগুলোর দাওরায়ে হাদিসের পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার।

স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার অনুমতি দেয়া হয়েছে। পরীক্ষা নিতে সায় দিলেও কিতাব বিভাগ চালুর অনুমতি দেয়নি সরকার।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে আটকে থাকা পরীক্ষাগুলো নিতে পারবে কওমি মাদরাসা। এসব মাদরাসাগুলোর দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, আজকের সিদ্ধান্ত হলো কওমি মাদরাসা আবেদন করেছিল তারা ডিগ্রি ও মাস্টার্সের পরীক্ষাগুলো নিয়ে নিতে চায়। সেটা সরকার সম্মতি দিয়েছে এবং দ্রুত অর্ডার জারি করা হবে। ওদের পরীক্ষাগুলো হবে। তবে জেনারেল কওমি মাদরাসা খুলবে না। ওই (কিতাব বিভাগ খোলা) বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, সরকার কিছু শর্ত দিয়ে দিয়েছে, অবশ্যই সব স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করতে হবে।

এর আগে গত ১৭ আগস্ট কিতাব বিভাগের কার্যক্রম চালু ও পরীক্ষা নেওয়ার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিল কওমি মাদরাসাগুলো।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০