আজ সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশে রেকর্ড ভাঙল করোনা ৭০৮৭ জন শনাক্ত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৪, ২০২১, ০৭:৪৫ অপরাহ্ণ
দেশে রেকর্ড ভাঙল করোনা ৭০৮৭ জন শনাক্ত

মহামারী করোনা ভাইরাস এর সংক্রমণের পর থেকে পূর্বের সকল রেকর্ড ভাঙল এই ভাইরাসটি।

আজ রবিবার (০৪ এপ্রিল) ৭ হাজার ৮৭ জনের শরীরে ধরা পড়েছে এই ভাইরাস।

একই দিনে মৃত্যু হয়েছে ৫৩ জনের।

দেশে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ২৬৬ জনে। একই সময়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনে। একদিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৭২৪ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩.৭ শতাংশ।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭০৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থের সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ৪৮২।

এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৭ লাখ ৮৩ হাজার ৩৮৫টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০