আজ শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গোয়াইনঘাটে লোকালয়ে মিলল বিশালাকৃতির অজগর

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৩, ০৬:০৩ অপরাহ্ণ
গোয়াইনঘাটে লোকালয়ে মিলল বিশালাকৃতির অজগর

সিলেটের গোয়াইনঘাটে পুলিশের তৎপরতায় জীবিত উদ্ধার করা হয়েছে একটি বিশাল আকৃতির অজগর সাপ। ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানে ভারতের জঙ্গল থেকে অজগরটি বাংলাদেশে চলে আসে।  

রোববার সকাল ৮টায় গোয়াইনঘাট থানাধীন ১নং রুস্তমপুর ইউনিয়ন এর বীরমঙ্গল হাওর মাটিকাপা গ্রামের মোঃ আলীর পুকুর পাড় থেকে ৭ ফুট লম্বা  বিশাল আকৃতির এই অজগর সাপের উপস্থিতি ধরা পড়ে। পরে স্হানীয়রা সাতটি ধরে ফেলে।

অজগর সাপ উদ্ধারের খবর চাউর হলে সাপটি এক নজর দেখতে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।  খবর পেয়ে সিলেট জেলা  পুলিশ সুপারের নির্দেশে  তাৎক্ষনিক গোয়াইনঘাট থানা পুলিশের রুস্তমপুর বিটের দায়িত্বরত কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে অজগর সাপটিকে  নিজেদের হেফাজতে নেয়।

পরবর্তীতে উদ্ধারকৃত অজগর সাপটি যেন প্রকৃতির নিরাপদ আশ্রয় লাভ করতে পারে সেজন্য  বন বিভাগ কর্তৃপক্ষকে অবহিত করা হয়। এসময় স্হানীয় বনবিভাগের বনপ্রহরী মোঃ আব্দুল মালেকের হাতে উদ্ধার হওয়া   অজগর সাপটি হস্তান্তর করেন। বনবিভাগ সারী রেঞ্জ অফুট অফিসার মোঃ সালাহউদ্দিন জানান,উদ্ধারকৃত সাপটি গহীন বনে অবমুক্ত করা হবে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০