আজ সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুয়ালালামপুরে ১৯১ বাংলাদেশি আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৯, ২০২১, ০২:৪৬ অপরাহ্ণ
কুয়ালালামপুরে ১৯১ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ১৯১ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ।

বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে রাজধানীর একটি নির্মাণাধীন অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশিসহ মোট ২৬৯ জন বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন পুলিশ।

স্থানীয় সময় বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ১৯১ জন বাংলাদেশি, ইন্দোনেশিয়ান ৫৭ জন , মিয়ানমারের ১৯ জন এবং ভিয়েতনামের ২ জন রয়েছেন। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক খাইরুল দজাইমি দাউদ বিষয়টি নিশ্চিত

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অভিযানের সময় দেশটির অভিবাসন পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগ, সিভিল ডিফেন্স ফোর্স এবং শ্রম বিভাগের অন্তত ১২০ জন কর্মকর্তা অংশ নিয়েছেন।

জানা যায়, দেশটির অভিবাসন আইন- ১৯৫৯/৬৩ এর বিভিন্ন ধারায় তাদের আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০