প্রবাসীরা সব সময় দেশের উন্নয়নের কথা ভেবে বৈধপথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অভুতপূর্ব উন্নয়নে মূখ্য ভূমিকা পালন করছেন। রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন।
তারা নিজ নিজ অবস্থান থেকে দেশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়াচ্ছেন বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে। প্রবাসীদের মাধ্যমে সারা দেশের মানবিক সহযোগিতার হাত সব সময় প্রসারিত থাকে বছর জুড়ে।
সিলেটের গোয়াইনঘাটও তার বাহিরে নয়। অসহায়দের পাশে থাকেন গোয়াইনঘাট থেকে বিদেশে পাড়ি জমানো প্রবাসীরাও।
প্রবাসীদের ভিসা জটিলতা, সমস্যা সমাধানে পাশে থাকার পাশাপাশি গোয়াইনঘাটের প্রবাসীদের মৃত্যু ও তাদের লাশ পরিবারের কাছে পৌছে দিতেও কাজ করে যাচ্ছে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ। অপরাপর প্রবাসী সংগঠনের মতো এই সংগঠনও আর্তমানবতার জন্য কাজ করে যাচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতে সিলেটের গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ দুবাই শাখা আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় এসব বলেন বক্তারা।
রবিবার সংযক্ত আমিরাতের আজমান প্রদেশের আল রায়ান হোটেলের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আজিম মাষ্টার। অনুষ্টানে সংবর্ধিত অতিথি ছিলেন গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও লন্ডন প্রবাসী মোহাম্মদ সদরুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম নাহিম। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন।
অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন,উপদেষ্টা আব্বাস উদ্দিন,সমুজ মিয়া,ফারুক আহমেদ,আবুবকর সিদ্দিক।
স্বাগত বক্তব্য রাখেন জুবায়ের আহমেদ। বক্তব্য রাখেন,সাদিকুর রহমান,তছলিম উদ্দিন, আরজ মিয়া, শাহজাহান মিয়া,দারা মিয়া, হারুনূর রশিদ, নাহিদ হাসান, মাহফুজ হোসেন, জামিল আহমদ, কবির আহমদ,গোলাম কিবরিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবদুল কাইয়ুম। সংগঠনের মানপত্র পাঠ করেন জুবায়ের আহমেদ ও সম্মাননা স্মারকলিপি পাঠ করেন আক্তারুজ্জামান।
কেন্দ্রীয় সভাপতি আমিরাত সফরে থাকায় এই মাসে সদস্য অন্তর্ভুক্তি হলে ফি মওকুফ করা হয়েছে।