আজ বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জাফলংয়ে মা বাবার সাথে ঘুরতে এসে পানিতে ডুবে শিশুর প্রাণহানি

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৭, ২০২৬, ০৪:০১ অপরাহ্ণ
জাফলংয়ে মা বাবার সাথে ঘুরতে এসে পানিতে ডুবে শিশুর প্রাণহানি

জাফলং জিরো পয়েন্টে পানিতে ডুবে জিহাদ (১১) নামের এক শিশু পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে জাফলংয়ে ভ্রমণে এসে সে জিরো পয়েন্ট সংলগ্ন নদীতে গোসল করতে নামলে পানিতে তলিয়ে যায়।

পরিবারের সদস্যরা এবং আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করার পর স্থানীয়রা তাকে উদ্ধার করতে সক্ষম হন। গুরুতর অবস্থায় তাকে দ্রুত জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জিহাদ (১১) নরসিংদী জেলার শিবপুর থানার পুটিয়া গ্রামের বাসিন্দা জুয়েল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুম কিংবা পাহাড়ি ঢলের সময় নদীর স্রোত অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে, যা অনেক সময় বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নদীতে নামার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের আরও বেশি সচেতন থাকার ওপর জোর দেওয়া হয়েছে, যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১