আজ সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কক্সবাজারসহ তিন জেলার পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৩১, ২০২১, ১১:২৫ অপরাহ্ণ
কক্সবাজারসহ তিন জেলার পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই মৌজার হেলিপ্যাড এলাকায় পাহাড় ও আকাশের মেলবন্ধন- ফাইল ছবি

মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে বন্ধ ঘোষণা করা হয়েছে কক্সবাজারসহ পার্বত্য চট্রগ্রামের ৩ জেলার সকল পর্যটনকেন্দ্র।

আজ বুধবার (৩১ মার্চ) পৃথক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিন পার্বত্য জেলার জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকেই তিন পার্বত্য জেলার পর্যটনকেন্দ্রগুলো দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে। আবাসিক হোটেল, মোটেল খোলা রাখতে হলে মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি।
বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রথম আলোকে বলেন, করোনা পরিস্থিতি অবনতির কারণেই পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে পর্যটনকেন্দ্র বন্ধের পাশাপাশি রাঙামাটিতে রাত আটটার পর বিপণিবিতান, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

স্বাস্থ্য বিভাগের হালনাগাদ তথ্য অনুযায়ী, খাগড়াছড়িতে গত এক মাসে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৩ জনে। রাঙামাটিতে গত ২৪ ঘণ্টায় ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ৮৪৩ জন। গত এক মাসে ১৯ জন। এ ছাড়া রাঙামাটিতে গতকাল ৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ জনের করোনা শনাক্ত হয়। বান্দরবানে গতকাল পর্যন্ত ৫ হাজার ৮৪৭টি নমুনা পরীক্ষা করে ৯২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০