আজ রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

একদিনে ৭০৬ জনের শরীরে করোনা সনাক্ত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ৭, ২০২০, ০৩:২৪ অপরাহ্ণ
একদিনে ৭০৬ জনের শরীরে করোনা সনাক্ত

সিলেটের বার্তা ডেস্ক:: দেশে একদিনে ৭০৬ জনের শরীরে ধরা পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এনিয়ে ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৪২৫ জনে।

আজ বৃহস্পতিবার (৭ মে) বেলা আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তবে এসময় দেশে নতুন করে কেউ মারা গেছেন কিনা সে তথ্য জানানো হয়নি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মোট ৫৮৬৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন ৭০৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা বৃহস্পতিবার, ৭ মে পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ২৩৮ জনে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১