আজ বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কৃষক কার্ডের মাধ্যমে বহুমুখী সুবিধা নিশ্চিত করা হবে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৯, ২০২৬, ০৭:৩০ অপরাহ্ণ
কৃষক কার্ডের মাধ্যমে বহুমুখী সুবিধা নিশ্চিত করা হবে

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল বলেছেন, কৃষক দেশের অর্থনীতির প্রাণশক্তি।

কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।

আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষি সম্প্রসারণ এবং সরকারি সহায়তায় কৃষকদের জীবনমান উন্নয়ন কার্যকরের লক্ষ্যে কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বহুমুখী সুবিধা নিশ্চিত করা হবে।

তিনি মঙ্গলবার দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে জেলা তথ্য অফিস আয়োজিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত কৃষক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, বিএনপি সরকার রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর থেকে নির্বাচনী ইশতেহারে ঘোষিত অঙ্গীকারসমূহ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন উপজেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তিনি জানান, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য ১০ ধরনের সুবিধা নিশ্চিত করা হবে। এর মধ্যে রয়েছে সার ও বীজ সহায়তা, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে বীমা সুবিধা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং দুর্যোগের আগাম বার্তা কৃষকের মোবাইল ফোনে পৌঁছে দেওয়াসহ বিভিন্ন কল্যাণমূলক সেবা।

মহাপরিচালক বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই রাষ্ট্রের মালিক। জনগণ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিদের ওপর দায়িত্ব অর্পণ করে এবং প্রত্যাশা করে যে নির্বাচিত প্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবেন। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং তাদের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জনপ্রতিনিধিদের অন্যতম দায়িত্ব। বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

সিলেট জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারার অভি, উপজেলা কৃষি কর্মকর্তা গৌতম পাল এবং সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রুমেল। সমাবেশে স্থানীয় কৃষক-কৃষাণী, চাষি, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০