আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনের প্রথম পর্যায়ে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। আর মধ্যে সিলেট বিভাগের ১৯টির মধ্যে ১৪ট আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত মনোনয়ন প্রার্থীদের নাম পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিলেট জেলার ৬টি আসনের মধ্যে প্রথম পর্যায়ে ৪টি আসনের সৌভাগ্যবান প্রার্থীরা হলেন- সিলেট-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মুক্তাদির, সিলেট-২ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিক এবং সিলেট-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তাছাড়া সিলেট-৪ ও সিলেট-৫ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক, সুনামগঞ্জ-৩ আসনে মো. কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলন প্রতিদ্বন্দ্বিতা করবেন। সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে।
এদিকে মৌলভীবাজার-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাসির উদ্দিন আহমদ মিঠু, মৌলভীবাজার-২ আসনে সওকত হোসেন শকু, মৌলভীবাজার-৩ আসনে এম নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে মো. মুজিবুর রহমান চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
হবিগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবু মনসুর শাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আসনে আলহাজ্ব মো. জিকে গউস, হবিগঞ্জ-৪ আসনে এসএম ফয়সল প্রতিদ্বন্দ্বিতা করবেন। হবিগঞ্জ-১ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।