আজ শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বড় ধরনের কোনো হুমকি বা ঝুঁকি নেই: র‍্যাব

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ণ
সিলেটে বড় ধরনের কোনো হুমকি বা ঝুঁকি নেই: র‍্যাব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনো হুমকি বা ঝুঁকি নেই বলে জানিয়েছে র‍্যাব-৯। যৌথবাহিনীর অভিযানে ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে র‍্যাবের পক্ষ থেকে।

মঙ্গলবার দুপুরে নগরীর রিকাবীবাজারস্থ মদনমোহন কলেজে সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী।

তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর অভিযানে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে অবৈধ অস্ত্রের প্রায় ৮০ শতাংশ। সংখ্যালঘু ও চা শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে ভোটারদের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি চালাচ্ছে র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো অপ্রীতিকর ঘটনায় অভিযোগ পেলে দ্রুত সহযোগিতার আশ্বাস দিয়েছেন র‍্যাব কর্মকর্তারা।

অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা।

সিলেট জেলার প্রতিটি সংসদীয় আসনে নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে র‍্যাব। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের পাশাপাশি স্পর্শকাতর এলাকায় মোতায়েন থাকবে বোম্ব ডিসপোজাল ইউনিট। এছাড়া গুজব ও অপপ্রচার রোধে সোশ্যাল মিডিয়াও নজরদারির আওতায় আনা হয়েছে।

নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে মাঠে ভোটারদের পাশে থাকবে র‍্যাব- এমনটাই জানিয়েছে সংস্থাটি।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১