আজ রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটের যেসব বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শনিবার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ণ
সিলেটের যেসব বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শনিবার

জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেট নগরীর কয়েকটি এলাকায় আগামীকাল শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আগামীকাল শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিউবো বিতরণ বিভাগ-২ এর আওতায় থাকা যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে-তার মধ্যে রয়েছে ১১ কেভি ফিডারের আওতাধীন শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশ এলাকা, ১১ কেভি রাজবাড়ী ফিডারের মিতালি টিলা, দর্জিবন্দ, বসুন্ধরা, রায়নগর, ঝর্ণারপাড়, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, মনিরের দোকান, আগপাড়া বিরতি সিএনজি ফিলিং স্টেশন ও আশপাশ এলাকা এবং উপশহর ফিডারের উপশহর ব্লক- এ ও আশপাশের এলাকা।

নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। সাময়িক এই অসুবিধার জন্য সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক গ্রাহকদের কাছে দু:খ প্রকাশ করেছেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১