আজ শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মাধবপুরে বাহাদুর হত্যা: ৮জনকে আসামি করে মামলা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২০, ১২:৫৩ অপরাহ্ণ
মাধবপুরে বাহাদুর হত্যা: ৮জনকে আসামি করে মামলা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজাপুরে বাহাদুর মিয়া হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার নিহতের ছোট ভাই জামাল মিয়া ৮ জনকে আসামী করে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-৬ এ মামলাটি দায়ের করেন।

নিহত বাহাদুর রাজাপুর গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে। মামলাটি আমলে নিয়ে আজ মঙ্গলবার আদেশ দেয়ার জন্য ধার্য্য । করেছেন বিচারক।

আসামীরা হলেন, একই গ্রামের দুলা মিয়ার ছেলে জিলু মিয়া, তার ভাই মিলন মিয়া,বাছির মিয়া,হেবজুর মিয়া, নাজমুল মিয়া, আব্দুল হক, আব্দুর রউফ ও হুমায়ূন আখঞ্জি ।

মামলার বিবরণে জানা যায়, উল্লেখিতরা ১২ ফেব্রুয়ারি রাতে বাহাদুরকে অক্ষত অবস্থায় তুলে নিয়ে কিছুক্ষণ পর অসুস্থ হয়ে মারা গেছেন বলে মরদেহ বাড়িতে দিয়ে যান । তড়িগড়ি করে দাফন করার চেষ্টা করা হলে বাদির সন্দেহে হয় ।

এছাড়া নিহত বাহাদুরের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এক পর্যায়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিয়ে উপ পরিদর্শক ( এসআই) মনিরুল হক মুন্সী লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেন। ময়না তদন্ত শেষে ১৪ ফেব্রুয়ারি বিকেলে মরদেহ নিহতের ভাইয়ের জিম্মায় হস্তান্তর করে পুলিশ।

 

 

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১