আজ শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বানিয়াচংয়ে যুবলীগ নেতা মঞ্জু গ্রেফতার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২, ২০২৫, ১১:৫৯ অপরাহ্ণ
বানিয়াচংয়ে যুবলীগ নেতা মঞ্জু গ্রেফতার

মঞ্জু কুমার দাস

হবিগঞ্জের বানিয়াচংয়ে ৯ হত্যা মামলার ৪২ নম্বর আসামি ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, একই সঙ্গে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মঞ্জু কুমার দাসকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

রোববার (২ নভেম্বর) দুপুরে উপজেলার কাদিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বানিয়াচং থানার পুলিশ। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে কাদিরগঞ্জ বাজার এলাকা থেকে মঞ্জু কুমার দাসকে গ্রেফতার করা সম্ভব হয়।”

তিনি আরও বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের সময় ঘটে যাওয়া নাইন মার্ডার মামলার অন্যতম আসামি মঞ্জু। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে।”

উল্লেখ্য, নাইন মার্ডার মামলাটি ছাত্র ও স্থানীয় জনতার সংঘর্ষের ঘটনায় নয়জন নিহত হওয়ার পর দায়ের করা হয়। ওই মামলার কয়েকজন আসামি ইতোমধ্যে গ্রেফতার হলেও মঞ্জু কুমার দাস এতদিন পলাতক ছিলেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১