আজ শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নগরীতে ফুটপাত দখল করে ব্যবসা, ৫ জনের কারাদন্ড

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৬, ০৪:১৯ অপরাহ্ণ
নগরীতে ফুটপাত দখল করে ব্যবসা, ৫ জনের কারাদন্ড

সিলেট নগরীতে ফুটপাত দখল করে ব্যবসা করার অভিযোগে ১০ হকারকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বাকীদের অর্থদন্ড প্রদান করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সিলেট জেলা প্রশাসন, সিলেট মহানগর পুলিশ ও সিলেট সিটি কর্পোরেশনের যৌথ অভিযানে তাদের এ দন্ড প্রদান করা হয়।

নগরীর রাস্তাঘাট যানজট মুক্ত রাখতে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হকারদের কথা বিবেচনা করে তাদের জন্য নির্ধারিত লালদিঘীরপাড় অস্থায়ী হকার্স মার্কেটটি আরও উন্নত করা হয়েছে। নানান সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। অনেক হকারই সেখানে ব্যবসা বাণিজ্য করছেন। কিন্তু তবু তাদের মধ্যে অনেকেই রাস্তা ছাড়তে নারাজ। প্রায় প্রতিদিনই অভিযান চালিয়ে তাদের সতর্ক করার পাশাপাশি অনেকের পণ্য সামগ্রীও আটক করা হয়।

নিয়মিত অভিযানের অংশ হিসাবে শনিবার সন্ধ্যার পর অভিযান শুরু হয়। চলে সাড়ে ৯টা পর্যন্ত। নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, কালিঘাট রোডে অভিযান চালিয়ে অন্তত ১০জন হকার ও পণ্য সামগ্রী আটক করা হয়। তবে আটক ব্যক্তিদের নাম ঠিকানা তাৎক্ষনিক জানানো হয়নি।

অভিযানের নেতৃত্বে ছিলেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম।

তাকে সহযোগীতা করেন মহানগর পুলিশ ও সিলেট সিটি কর্পোরেশনের একদল কর্মকর্তা ও কর্মচারী।

আটকদের মধ্যে ৫জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অন্যান্যদের মোট ২০ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭