নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর ধোপাদিঘীরপারে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাব-৯।
আটককৃতরা হলেন, সিলেটের গোয়াইনঘাটের কুনকিরি হাদারপারের গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে মো. আব্দুল হক (৩৪) এবং একই থানার লাফনাউট গ্রামের মো. আতাউর রহমানের মো. মেজবা উদ্দিন (২৮)।
র্যাব জানায়, গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ -এর একটি দল সিলেট নগরীরর ধুপাদিঘীর পূর্বপার থেকে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদকবিক্রেতাকে গ্র্রেফতার করেছে।
পরে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারকৃতদের সিলেট কোতয়ারি থানায় হস্তান্তর করা হয়েছে।