আজ শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের শত বছরের দিকনির্দেশনা নির্ধারিত হবে এই নির্বাচনে: সিলেটে আদিলুর রহমান খান

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৬, ০৩:২৩ অপরাহ্ণ
দেশের শত বছরের দিকনির্দেশনা নির্ধারিত হবে এই নির্বাচনে: সিলেটে আদিলুর রহমান খান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান জানিয়েছেন, নির্বাচনের সময় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়েছে এবং এটি কার্যকর থাকবে।

 

শনিবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সকাল ১১টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাস টার্মিনালের বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে দেখেন এবং যাত্রীসেবাসহ সার্বিক ব্যবস্থাপনার সমস্যা পর্যবেক্ষণ করেন।

 

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, নির্বাচনের সময় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে এবং তা কার্যকর থাকবে। সব মিলিয়ে এবারের নির্বাচন হবে উৎসবমুখর।

তিনি আরও বলেন, রক্ত দিয়ে অর্জিত জুলাই সনদের পক্ষে জনগণের মতামত ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে প্রতিফলিত হবে। বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

উপদেষ্টা বলেন, সরকার একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশে এবারের নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭